1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানজট নেই

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

মহাসড়কগুলোতে আজ ঘরমুখো মানুষের ভিড়। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর আগ পর্যন্ত আজ শুক্রবার যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজট দেখা যায়নি।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের আশেকপুর, ঘারিন্দা, কান্দিলা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা ঘুড়ে এ চিত্র দেখা গেছে। ফলে অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ।

এবারের ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বাড়লেও যান চলাচল এখনো রয়েছে স্বাভাবিক। কোথাও কোনো দুর্ঘটনা বা গণপরিবহন বিকল হয়ে যানজট সৃষ্টির খবর পাওয়া যায়নি। তবে রাস্তায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেল আরোহীর সংখ্যা বেড়েছে। খোলা ট্রাকের ওপর নারী-পুরুষ ঝুঁকি নিয়ে গন্তব্যে ফিরছেন।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) এশরাজুল হক জানান, চাপ বাড়লেও কোথাও কোনো যানজট নেই। যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা, হাইওয়ে ও ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com