1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

নাহিদ হত্যায় ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের সময় ডেলিভারিম্যান নাহিদ হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার এ তথ্য জানান।

গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের ইরফান, বাংলার ফয়সাল, ইতিহাসের জুনায়েদ এবং হিসাববিজ্ঞানের আব্দুল কাইয়ুম ও পলাশ।

ডিবি কর্মকর্তা হাফিজ জানান, গতকাল রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা নাহিদ হত্যার ঘটনায় অভিযুক্ত। তিনি বলেন, ‘আমরা নিউমার্কের ব্যবসায়ী-শ্রমিকদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে দুই ব্যক্তি নিহতের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার তদন্ত করছি।‘

১৮ এপ্রিল রাতে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। নিউমার্কেটের দুটি খাবারের দোকানের দুই কর্মীর বিতণ্ডা থেকে ওই ঘটনার সূত্রপাত। এর জেরে  ১৯ এপ্রিল দিনভর রাজধানীর মিরপুর সড়কের নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে স্থানীয় বিভিন্ন দোকানমালিক-কর্মচারী ও হকারদের সংঘর্ষ হয়। সংঘর্ষে মারা যান দুজন। একজন কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হোসেন ও দোকানকর্মী মোহাম্মদ মোরসালিন।

নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় মোট পাঁচটি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা হয়েছে দুটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com