1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

নিউমার্কেটে হামলাকারী হেলমেটধারীরা সন্ত্রাসী: ডিবি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

ঢাকার নিউ মার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের সময় হেলমট মাথায় দিয়ে হামলায় অংশ নেয়া সবাই সন্ত্রাসী, তাদেরকে ধরে আইনের আওতায় আনা হবে।
বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় নয় হেলমেটধারীরা সন্ত্রাসী হিসেবেই গ্রেপ্তার করা হবে। তাদেরকে চিহ্নিত করা হয়েছে। গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেন, নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী মুরসালিনের হত্যাকারী এখনো চিহ্নিত করা যায়নি। তার মৃত্যু ঘটেছে ইটের আঘাতে। যারা ইট পাটকেল ছুড়েছে তাদের থেকে হত্যাকারী চিহ্নিত করার চেষ্টা চলছে।
এছাড়া নাহিদ হত্যার ভিডিও ফুটেজ দেখে হত্যাকারী শনাক্তের কাজ অনেক দূর এগিয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, কলেজের হোস্টেল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বাড়ি চলে গেছে অথবা আত্মগোপনে আছে। তবে ডিবির একাধিক টিম তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিগগিরই এ বিষয়ে ভালো ফল জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com