1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

লন্ডনে বাড়িতে ঢুকে এক পরিবারের চারজনকে ছুরিকাঘাতে হত্যা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

যুক্তরাজ্যের দক্ষিণ লন্ডনে বাড়িতে ঢুকে একই পরিবারের চারজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ; যিনি ওই পরিবারের পরিচিতজন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সোমবার ভোরে লন্ডনের সাউথ বারমন্ড‌সি স্টেশনের কাছে এক‌টি বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ‌নিহ‌ত তিন নারীর বয়স যথাক্রমে ৬০, ৪০ ও ৩০-এর কোঠায়। আর পুরুষটির বয়স ৬০ বছর।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের চিফ সুপা‌র ক‌লিন উইনগ্রেভ জানান, প্রতিবেশীদের কাছ থেকে হত্যাকাণ্ডের খবর পায় পুলিশ। পরে তারা গিয়ে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করেন। চারজনই ছুরিকাঘাতে আহত হয়ে ঘরে পড়ে ছিলেন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানান, এ ঘটনায় গোয়েন্দা দলসহ পুলিশের তদন্ত অব্যাহত আছে। গ্রেপ্তার যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ হত্যাকাণ্ডকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ অ্যাখ্যায়িত করেছেন স্থানীয় এমপি হ্যারিয়েট হারম্যান। অপরাধীদের দ্রুত বিচার করার কথাও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com