1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ইউক্রেনীয়দের প্রতি সংহতি জানাতে কিয়েভে জনসন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ঝটিকা সফরে ইউক্রেন গেছেন। দেশটির রাজধানী কিয়েভে জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেন তিনি। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে জনসনের বৈঠকের ছবি ব্রিটেনে ইউক্রেন দূতাবাসের টুইটারে পোস্ট করার পরেই বিষয়টি জানা যায়। পরে ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুখপাত্র বলেন, ইউক্রেনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করে বরিস জনসন দুদেশের মধ্যে দীর্ঘমেয়াদে আর্থিক ও সামরিক সহায়তা বিষয়ে একমত হন দুই নেতা।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দ্বিতীয় মাসে এখনো থেমে থেমে চলছে লড়াই। ২৪ ফেব্রুয়ারি ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। এরপর শুরু হয় দুপক্ষের লড়াই। এখন পর্যন্ত বহু মানুষ হতাহতের খবর পাওয়া গেছে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে। ধ্বংস হয়েছে বহু স্থাপনা। প্রায় ৩০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়েছেন।

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com