1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

‘প্রতিশ্রুতি ভঙ্গকারী আমেরিকার জন্য ইউক্রেনের এই দশা’

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ইউক্রেনের চলমান পরিস্থিতির জন্য বিশ্বাসের অযোগ্য, দুর্বল ও অক্ষম আমেরিকাই দায়ী।

তিনি গতকাল মঙ্গলবার তেহরানে আইআরজিসি’র কমান্ডার ও জওয়ানদের এক সমাবেশে দেয়া বক্তৃতায় একথা বলেন।

তিনি বলেন, আমেরিকা হাজার হাজার কিলোমিটার দূরে নিরাপদ অবস্থানে থেকে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে উসকে দিয়েছে। রাশিয়া কোনো কারণে হামলা করলে ইউক্রেনকে রক্ষা করা হবে বলেও ওয়াশিংটন কিয়েভকে প্রতিশ্রুতি দিয়েছিল।

জেনারেল কায়ানি বলেন, কিন্তু যখন সত্যিকার হামলা শুরু হলো তখন ইউক্রেনের পাশে আমেরিকা বা ন্যাটো কিংবা ইউরোপের কেউ নেই।

কুদস ফোর্সের কমান্ডার এই বাহিনীর সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের কথা স্মরণ করে বলেন, এই মহান বীর সেনা ও তার সহযোগীদের রক্তের বিনিময়ে কুদস ফোর্স আজ শক্তিমত্তার নতুন উচ্চতায় নিজের স্থান করে নিয়েছে।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com