1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

কানাডা উপকূলে স্পেনের মাছ ধরার নৌকা ডুবে নিহত ১০

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

কানাডার পূর্বাঞ্চলীয় নিউফাউন্ডল্যান্ড উপকূলে স্পেনের একটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং ১১ জন নিখোঁজ রয়েছেন।

নৌকাডুবির এ ঘটনায় তিন জনকে জীবিত উদ্ধার করা গেছে। কানাডার উদ্ধারকর্মীরা হেলিকপ্টারে করে তাদের উপকূলে এনেছেন। নিখোঁজ বাকিদের উদ্ধারে অভিযান চলছে। তীব্র বাতাসে সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।

উপকূল থেকে ৪৫০ কিলোমিটারেরও বেশি দূরের পানিতে ডুবে যায় স্পেনের মাছ ধরার নৌকাটি। বিপদসংকেত পেয়ে কানাডা ও স্পেনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।

২০০৪ সালে নিবন্ধিত নৌকাটিতে ২৪ জন আরোহী ছিলেন এবং তাঁদের ১৬ জন স্পেনের। বাকিরা পেরু এবং ঘানার নাগরিক বলে জানা গেছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উদ্ধার অভিযানের সার্বক্ষণিক খবর রাখছেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com