1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ইসরাইলকে কথা দিলেন বাইডেন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

ইসরাইলকে কথা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার তার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট রুভেন রিভলিন। এ সময় বাইডেন তাকে কথা দেন। বলেন, তার ক্ষমতার মেয়াদে ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবেন না। এ সময় তিনি ইসরাইলের প্রতি তার প্রতিশ্রুতিকে বজ্রকঠিন বলে উল্লেখ করেন। একই সঙ্গে ইসরাইলে নবনির্বাচিত প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে শিগগিরই তার সাক্ষাৎ হবে বলে আশা প্রকাশ করেন বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে ইসরাইলের কোনো কর্মকর্তার সঙ্গে এটাই তার প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী হিসেবে বেনেট ক্ষমতা নেয়ার ঠিক এক সপ্তাহ পরে তাদের মধ্যে ওই বৈঠক হয়েছে ওভাল অফিসে। এ সময়ে দুই নেতা নানা ইস্যুতে আলোচনা করেন।

উল্লেখ্য, ইরানের সঙ্গে ২০১৫ সালে সম্পাদিত পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন জো বাইডেন। তার আগেই তিনি ইসরাইলের সঙ্গে সম্পর্কের গিঁট আঁটোসাটোভাবে মেরে নিচ্ছেন। কিন্তু বাইডেন-রিভলিন বৈঠকের একটি সূত্র বলেছেন, রিভলিনকে বাইডেন কথা দিয়েছেন। তিনি কথা দিয়েছেন এক ও অভিন্ন লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের। তা হলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না। এ সময় ইসরাইলের আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন আছে বলে জানিয়ে দিয়েছেন বাইডেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের ১১ দিনের যুদ্ধ নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। উল্লেখ্য, সাত বছর ক্ষমতায় থাকার পর আগামী ৭ই জুলাই প্রেসিডেন্ট হিসেবে রিভলিনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে প্রেসিডেন্ট হিসেবে তিনি সর্বশেষ বিদেশ সফরে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com