1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

রানী এলিজেবেথকে দেখে মায়ের কথা মনে পড়েছে : বাইডেন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের সময় তাকে দেখে মায়ের কথা মনে পড়ে আবেগে আপ্লুত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ বছর জি৭ সম্মেলনের আয়োজক যুক্তরাজ্য। এই সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য সফরে গিয়েছেন জো বাইডেন।

গত রোববার সম্মেলনের শেষদিনে ৯৫ বছর বয়সী ব্রিটেনের রানী এলিজাবেথের সঙ্গে দেখা করেন বাইডেন। এসময় বাইডেনের কাছ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খোঁজ নিলেন রানী।

সাক্ষাতের পর লন্ডন ছাড়ার আগে বাইডেন বলেন, ‘রাণীর উদার মন। ঠিক যেন মায়ের মতো। আমার মায়ের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। উনার সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে। আমার থেকে পুতিন ও জিনপিংয়ের খোঁজও নিয়েছেন তিনি। আরও একটু থাকতে পারলে ভালো লাগত। উনিই খুবই ভালো মনের মানুষ।’

উজ্জ্বল গোলাপী ফ্লোরাল পোশাকে সেজে বাইডেন ও তার স্ত্রীকে বাকিংহাম প্রাসাদে স্বাগত জানান রানী এলিজাবেথ। এদিন চা চক্রে যোগ দেওয়ার আগে প্রাসাদে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত বাজানো হয়। বাইডেনসহ মোট ১৩ জন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রানী দ্বিতীয় এলিজাবেথ।গত এপ্রিলে স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর পর এই প্রথম  বড় কোনো বৈঠকে অংশ নিলেন রানী এলিজাবেথ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com