1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

হ্যারি-মেগানের ঘরে এলো নতুন অতিথি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১

নতুন অতিথি এলো ব্রিটিশ রাজপরিবারে। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন প্রিন্স হ্যারির স্ত্রী অভিনেত্রী মেগান মার্কেল। এটি তাদের দ্বিতীয় সন্তান। শিশুটির নাম রাখা হয়েছে লিলিবেত ডায়ানা মাউন্টব্যাটেন উইন্ডসর। সংক্ষেপে লিলি নামেই পরিচিত হবে সে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ রাজ পরিবারের নতুন এই সদস্যের নাম রাখা হয়েছে লিলি। চিকিৎসকরা জানিয়েছেন, লিলি এবং তার মা মেগান দুজনেই সুস্থ আছেন।

এর আগে ২০১৯ সালের ৬ মে প্রথম মা হোন মেগান। এই দম্পতির প্রথম ছেলে আর্চির বয়স দুই বছরের বেশি। ২০১৮ সালে প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ে হয় মেগানের। নিজের চেয়ে তিন বছরের বড় মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ের পর থেকে প্রিন্স হ্যারিকে নিয়ে আলোচনায় ভিন্ন রূপ নেয়।

কিছুদিন রাজপ্রাসাদে থাকার পর হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনের সঙ্গে দ্বন্দ্বের খবর রটে। ছোট ভাই হ্যারির স্ত্রী মেগানের প্রতি উইলিয়াম ও কেটের অবজ্ঞামূলক আচরণের কথা প্রকাশ পায়। তারপর হঠাৎ রাজপরিবারের সিনিয়র রয়্যালের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন হ্যারি-মেগান।

তবে তারা রানীর প্রতি দায়িত্ব পালন করে যাবেন বলে ঘোষণা দেন। কিন্তু রাজপরিবারের নিয়ম অনুযায়ী, এটি সম্ভব না হওয়ায় রানী তাদের সঙ্গে বৈঠক করেন। ফলে রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে আবাস গড়েন হ্যারি-মেগান।

তাদের রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার এমন সিদ্ধান্ত সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। রাজপরিবার ছেড়ে তারা প্রথমে কানাডায় যান। তারপর যান লস এঞ্জেলসে। রাজপরিবার ছেড়ে বেরিয়ে আসার সময়ই তারা জানিয়েছিলেন, তারা আর্থিকভাবে স্বনির্ভর হতে চান এবং যুক্তরাজ্যের মানুষের করের পয়সা আর নেবেন না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com