1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

‘যোগাযোগের’ নতুন ওয়েবসাইট ট্রাম্পের

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি একটি যোগাযোগের নতুন ওয়েবসাইট করবেন। শুধু ঘোষণাতেই আটকে থাকেননি তিনি। করেও দেখিয়েছেন। ইতোমধ্যে নতুন ওয়েবসাইটের যাত্রা শুরু হয়েছে। এ ওয়েবসাইটে ডোনাল্ড ট্রাম্পের ডেস্ক থেকে সরাসরি বক্তব্য প্রকাশ করা হবে বলে জানানো হচ্ছে। খবর বিবিসি।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ক্যাপিটলে হামলার প্রেক্ষাপটে বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ট্রাম্পকে বয়কট করে। টুইটারে ট্রাম্পকে আজীবন নিষিদ্ধ করেছে। ফেসবুক, ইউটিউবও ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করেছে। সে সময়ই তিনি নতুন ওয়েবসাইট চালুর কথা বলেছিলেন।

তখন থেকে সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট প্রেস রিলিজের মাধ্যমে তার বক্তব্য দিয়ে যাচ্ছেন। এখন থেকে নতুন ওয়েবসাইটে তার এসব বক্তব্য প্রকাশিত হবে। নতুন এ ওয়েবসাইট প্রকাশের ঘোষণা এমন এক সময়ে এলো যখন ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে কিনা সে বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ আর একদিন পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জেসন মিলার এর আগে বলেছিলেন, একটি নতুন ‘সোশ্যাল মিডিয়া’ চালু করা হবে। গত মার্চে মিলার বলেন, ট্রাম্পের এ নতুন সোশ্যাল মিডিয়া হবে অনেক বড় মাপের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com