1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রে নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে রোববার অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে যাওয়ায় তিনজনের মৃত্যু ঘটেছে এবং আহত হয়েছেন ২৭ জন। চোরাচালানের কাজে ব্যবহৃত ওই নৌকা তটরেখায় দ্বিখণ্ডিত হয়ে পড়ায় এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, সান দিগোর কাছে রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। ৪০ ফুট দীর্ঘ (১২ মিটার) নৌকাটি আস্তে আস্তে ভেঙ্গে পড়ে এবং এতে থাকা সকল যাত্রী উত্তাল পানিতে লাফ দেয়।

কাস্টম অ্যান্ড বর্ডার প্রটেকশন পাবলিক অ্যাফেয়ার্স অফিসের জেফারি স্টিফেনসন সাংবাদিকদের বলেন, ‘নৌকাটি চোরাকারবারের কাজে ব্যবহার করা হচ্ছিল। একজন মানুষকে দিয়ে বর্ডার পেট্রল এজেন্টরা এ চোরাচালান পরিচালনা করছিল বলে আমরা ধারণা করছি।’

সান দিগো ফায়ার-রেসক্যু ডিপার্টমেন্টের মুখপাত্র জোসে ইসী বলেন, দুর্ঘটনাস্থল থেকে ২৭ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে কেউ কম এবং কেউ বেশি আঘাত পেয়েছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com