1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

বিশ্বে করোনা শনাক্ত ১১ কোটি ৭৫ লাখ ছাড়িয়েছে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১

কোভিড-১৯ মহামারীর থাবায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১১ কোটি ৭৫ লাখ ছাড়িয়ে গেছে। সেই সাথে মৃতের সংখ্যা ২৬ লাখ ৯ হাজার ছাড়িয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ কোটি ৯০ লাখ ৯৩ হাজার ৯৪৬ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ২৭ হাজার ৬৪৩ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

ভারতে মোট আক্রান্ত এক কোটি ১২ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৯৩০ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী এক কোটি ১১ লাখ ২২ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৩৭০ জনের।

মেক্সিকো ১ লাখ ৯১ হাজার ৭৮৯ জনের মৃত্যু নিয়ে এ তালিকায় তিন নম্বরে থাকলেও রোগীর সংখ্যা নিয়ে আছে ১৩তম অবস্থানে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ২১ লাখ ৩৭ হাজারেরও বেশি মানুষ।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারী ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com