1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

খাশোগি হত্যার প্রতিবেদন প্রকাশ, বাইডেন-সালমান ফোনালাপ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

বহুল আলোচিত খাশোগি হত্যার গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজকে ফোন করার কথা ছিল। আল জাজিরা।

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তানবুলের সৌদি কনসুলেটে নির্মমভাবে খুন হন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসিত লেখক জামাল খাশোগি। তিনি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন।

এ হত্যার নির্দেশদাতা হিসেবে মোহাম্মদকে সন্দেহ করা হয়। হত্যার পর পশ্চিমা গোয়েন্দা সংস্থার মূল্যায়নেও এই বিষয়টি উঠে আসে। সৌদির যুবরাজ এই হত্যায় তার সরাসরি সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছেন। তবে সৌদির শাসক হিসেবে তিনি এই হত্যার দায় এড়াতে পারেন না বলে স্বীকার করেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার চলাকালে বাইডেন অভিযোগ করেছিলেন, সৌদির যুবরাজের নির্দেশেই খাসোগি হত্যাকা- ঘটেছে।পূর্বসূরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যেমনটা ছিল, বাইডেনের সময় ঠিক তেমনটা থাকছে না। এই সম্পর্কে পরিবর্তন আনার কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছে বাইডেন প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com