1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের নতুন ৭টি ভ্যারিয়েন্টের সন্ধান

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে করোনা ভাইরাসের নতুন ৭টি ভ্যারিয়েন্টের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তা অধিক পরিমাণ সংক্রামক কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি হেলথ সায়েন্সেস সেন্টার শ্রেভেপোর্ট-এর ভাইরোলজিস্ট জেরেমি কামিল দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, এটা স্পষ্ট যে, এই রূপান্তরের মধ্য দিয়ে কিছু একটা ঘটতে চলেছে। নতুন এই গবেষণার সহ-লেখক তিনি। এ খবর দিয়েছে অনলাইন সায়েন্স এলার্ট। এতে বলা হয়েছে জেরেমি কামিল বলেছেন, তিনি এই করোনা ভাইরাসের নমুনা নিয়ে এর সিকুয়েন্সিং করার সময় নতুন ভ্যারিয়েন্ট দেখতে পান। এগুলো একই অ্যামাইনো এসিডে রূপান্তরিত হয়েছে।

বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছেন এ জন্য যে, নতুন এই রূপান্তরিত ভাইরাস সহজেই মানবকোষে প্রবেশ করতে পারে। তিনি আরো বলেছেন, এসব ভাইরাস একই ধরনের। এর জিনোম অনলাইন ডাটাবেজে দেয়ার পর তিনি জানতে পারেন যে, নিউ মেক্সিকোতে বিজ্ঞানীরা একই রকম রূপান্তর দেখতে পেয়েছেন। জেরেমি কামিল এটা দেখতে পেয়েছেন ১লা ডিসেম্বর। অন্যদিকে নিউ মেক্সিকো থেকে ডাটা সংগ্রহ করা হয়েছে অক্টোবরে। কিন্তু ভাইরাসের এই রূপান্তর প্রকৃতপক্ষে কবে থেকে শুরু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ওদিকে করোনা ভাইরাসের রূপান্তর প্রথম আবিষ্কার করা হয় বৃটেনে। এই ভাইরাস বি.১.১.৭ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রে করোনার অন্য স্ট্রেইনগুলো যে গতিতে বিস্তার লাভ করছে তার তুলনায় শতকরা ৩৫ থেকে ৪৫ ভাগ বেশি বিস্তার হচ্ছে এই রূপান্তরিত ভাইরাস। অন্যদিকে বৃটিশ সরকারের বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে, একই ভ্যারিয়েন্ট মূল ভাইরাসের চেয়ে শতকরা ৩০ ভাগ থেকে ৭০ ভাগ বেশি ভয়াবহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com