1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

দক্ষিণ ভারতের একটি মহাসড়কে রোববার ভোরে মিনি ভ্যান ও ট্রাকের সংঘর্ষে একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ফকিরাপ্পা নামে এক পুলিশ কর্মকর্তা জানান, এ দুর্ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছে কেবলমাত্র ১২ বছরের কম বয়সী চার শিশু, যারা গুরুতর আহত হয়েছে।

তিনি জানান, পরিবারটি তীর্থযাত্রায় আজমিরে যাচ্ছিল।

অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদ থেকে ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) দক্ষিণে কার্নুল জেলার মাদারপুর গ্রামের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

ফকিরাপ্পা বলেন, ‘ভোর বেলা গাড়ি চালানোর সময় চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন এবং তখন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।’

স্থানীয় পুলিশ জানিয়েছে, ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় এক লাখ ১০ হাজারের বেশি মানুষ নিহত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com