1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ইরান শর্ত না মানা পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার নয় : বাইডেন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

পারমানবিক অস্ত্র ইস্যুতে ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।গতকাল রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা জানান বাইডেন।

ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন কি না- বাইডেনকে সিবিএসের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার ‘না’ বলে দেন। বাইডেন বলেন, ‘যতক্ষণ ইরান পারমাণবিক চুক্তির শর্ত না মানবে, ততক্ষণ যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না।’

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলছেন, ‘যুক্তরাষ্ট্র আগে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে তবেই পরমাণু চুক্তির শর্তগুলো মেনে চলবে ইরান।’

এর আগে ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক চুক্তি করে ইরান।পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল তারা। তবে ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি বাতিল করে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন। ফলে ইরানও তার প্রতিশ্রুতি থেকে সরে আসে।

ইরান নিজেদের পরমাণু কর্মসূচিকে ‘শান্তির জন্য’ বলে দাবি করে আসছে। তবে তারা অব্যাহতভাবে তেজস্ক্রিয় ইউরেনিয়ামের মজুত বাড়িয়ে যাচ্ছে। এই তেজস্ক্রিয় পদার্থটি পারমানবিক জ্বালানির পাশাপাশি পারমানবিক বোমা তৈরিতেও ব্যবহৃত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com