1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

কমালাকে পেন্সের ফোন, সব রকম সাহায্যের প্রস্তাব

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

যুক্তরাষ্ট্রের বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তার উত্তরসূরী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। ওই আলাপের সাথে যুক্ত দুই ব্যক্তির বরাতে ভয়েস অফ আমেরিকা, নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন গণমাধ্যম বিষিয়টি নিশ্চিত করেছে।

এর মধ্য দিয়ে বিদায়ী এবং আগত দুই প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের মধ্যে এটাই প্রথম যোগাযোগের উদাহরণ হয়ে থাকলো। পরাজিত প্রার্থী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের সাথে কথা বলেন নি। তবে পেন্সকে বাইডেনের অপ্রত্যাশিত ‘ডিফেন্ডার’ বলে অনেকেই ব্যাখ্যা করছেন। ট্রাম্প না গেলেও পেন্স বাইডেনের অভিষেক অনুষ্ঠানেও যোগ দেবেন।

যাই হোক, নাম প্রকাশ না করার শর্তে ওই দুই ব্যক্তির একজন বৃহস্পতিবার কমালাকে পেন্সের ফোন দেয়া এবং প্রয়োজনে সহযোগিতার হাত বাড়ানোর প্রস্তাবকে ‘গুড কল’ বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে বিতর্ক এবং ৩রা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর পেন্স এবং কমালার মধ্যে এটাই প্রথম সরাসরি যোগাযোগের ঘটনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com