1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ফের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

চতুর্থবারের মতো মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন ন্যান্সি পেলোসি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায় নেওয়ার প্রাক্কালে নতুন কংগ্রেসে গতকাল রোববার খুব অল্প ভোটের ব্যবধানে স্পিকার নির্বাচিত হন ৮০ বছর বয়সী পেলোসি। এক খবরে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানিয়েছে, নির্বাচনে পেলোসির নিজের দল ডেমোক্র্যাটিক পার্টির ৫ সদস্য তাকে সমর্থন দেননি। এদের মধ্যে দুজন ভোট দিয়েছেন দুই আইন প্রণেতাকে, যারা এখন পদে নেই। বাকি তিনজন শুধু উপস্থিত ক্যাটাগরিতে ভোট দিয়েছেন। এর ফলে ২১৬-২০৯ ভোটের ব্যবধানে জয় পান পেলোসি।

নির্বাচিত হওয়ার পর কংগ্রেসে এক বক্তব্যে পেলোসি বলেন, ‘আমাদের পূর্বসূরীরা যে নেতৃত্ব মোকাবিলা করেছে, আজকের শপথের মাধ্যমে আমরা তার চেয়ে ভয়ঙ্কর ও দুঃসাধ্য দায়িত্ব গ্রহণ করলাম। আমরা এমন এক সময়ে নতুন কংগ্রেস শুরু করেছি যা ভীষণ কঠিন।’

ক্যালিফোর্নিয়ার এই ডেমোক্র্যাটিক নেতা বলেন, ‘এখন সময় হলো জাতির আরোগ্য লাভের। আমাদের সবচেয়ে জরুরি প্রাধান্য থাকবে করোনাভাইরাসকে পরাজিত করা এবং আমরা এটা পারব।’ এজন্য কংগ্রেস আরও অর্থ সাহায্য বরাদ্দ করবে বলেও অঙ্গীকার করেন তিনি।

মহামারির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে আইন-প্রণেতাদের অনেকগুলো গুচ্ছে বিভক্ত হয়ে ভোট দিতে হয়েছে। এতে ভোট সম্পন্ন হতে কয়েক ঘণ্টা সময় লাগে। সাধারণত হাউস অব রিপ্রেজেন্টেটিভে ৪৩৫ জন সদস্য থাকেন, তবে রোববার ৪২৭ জন ভোট দিয়েছেন। কয়েকজন নবনির্বাচিত কংগ্রেসম্যান কোয়ারেন্টিনে থাকার ফলে তারা ভোট দিতে পারেননি।

প্রসঙ্গত, ৮০ বছর বয়সী ন্যান্সি পেলোসি যুক্তরাষ্ট্রের ইতিহাসের একমাত্র নারী স্পিকার। এ ছাড়া তিনি হাউস ডেমোক্র্যাটসের নেতৃত্ব দিয়েছেন ১৭ বছর ধরে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com