1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩৯ মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র জিয়াউলের অভিযানের ডিজিটাল প্রমাণ সংগ্রহে ব্যর্থ তদন্ত কর্মকর্তা ৬১তম জন্মদিনে নিভৃতে থাকার সিদ্ধান্ত শাহরুখ খানের হাম উপসর্গে দুজনের মৃত্যু, নতুন রোগী ১৪১২ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে বাংলাদেশের জিডিপি: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ৬০ শতাংশ ভোট গণনায় এগিয়ে নেতানিয়াহুর লিকুদ সাদমানের দৃঢ়তায় স্বস্তিতে বাংলাদেশ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহার চায় ১১ দলীয় জোট

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত সেখানে ৪২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া চীনের বাইরে ফিলিপাইনেও একজন মারা গেছে। ফিলিপাইনে মারা যাওয়া ব্যক্তিও চীনের নাগরিক। মঙ্গলবার চীনের হুবেই প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে সেখানে আরো ৬৪ জনের মৃত্যু হয়েছে।

হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, নতুন করে সেখানে আরও দুই হাজার ৩৪৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত মোট ১৯ হাজার ৫৫০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। পাশাপাশি ২০টিরও বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের জরুরি ভিত্তিতে মাস্ক, প্রটেক্টিভ স্যুট এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী প্রয়োজন।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই চীন থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com