1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ২৫০০’র বেশি মানুষের মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গেছে। এপ্রিল মাসের শেষের দিক থেকে এক দিনের হিসেবে মঙ্গলবারের মৃতের এ সংখ্যা সর্বোচ্চ। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় বুধবার ০১৩০টা) বাল্টিমোর ভিত্তিক এ ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

কোভিড ট্রেকিং প্রজেক্ট অনুযায়ী, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে করোনা রোগির ভর্তির সংখ্যা ৯৯ হাজার ছাড়িয়ে গেছে। হাসপাতালে ভর্তি থাকার ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড। দেশটির ইন্ডিয়ানা ও সাউথ ডাকোটাসহ মধ্যপশ্চিমাঞ্চলের অনেক রাজ্যে এ ভাইরাসজনিত কারণে একেবারে নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্রে ‘থ্যাঙ্কগিভিং হলিডে’র পর থেকে নতুন করে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা আরো বেড়ে যেতে দেখা যাচ্ছে। এ ছুটিতে উৎসব সমাবেশ এড়িয়ে চলার নির্দেশনা থাকা সত্ত্বেও আমেরিকার লাখ লাখ নাগরিককে কাছের মানুষদের সঙ্গে সাক্ষাত করতে ভ্রমণ করতে দেখা যায়।

বর্তমানে প্রাত্যহিক আক্রান্তের সংখ্যা অনেক বেশি এবং বিগত কয়েক সপ্তাহ ধরেই এই প্রবণতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত ১ কোটি ৩৭ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com