1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

হোয়াইট হাউজের সামনে বাইডেন সমর্থকদের মিছিল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে নির্বাচনী জরিপে প্রেসিডেন্ট দৌড়ে বেশ এগিয়ে রয়েছেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউজের পাশেই ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজায় উল্লাস করেছেন জো বাইডেনের সমর্থকরা।

হোয়াইট হাউজের পাশের এই স্থানটি বর্ণবাদ আন্দোলনের সময় থেকে এই নামে পরিচিত হয়। মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের দিন সন্ধ্যায় শত শত বাইডেন সমর্থক সেখানেই জড়ো হয়ে উল্লাস করেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর দেয়া জরিপ অনুযায়ী, বাইডেন এখন পর্যন্ত ২০৯ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে বেশ এগিয়ে রয়েছেন। আর বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ১১৮ ইলেকটোরাল ভোট পেয়েছেন।

মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮, জিততে হলে প্রয়োজন ২৭০টি ভোট।

জরিপ অনুযায়ী পপুলার ভোটে এতক্ষণ ট্রাম্প এগিয়ে থাকলেও এবার বাইডেন তাকে পেছনে ফেলেছেন। বাইডেন ৫,৬৪,০১,২৬২ ভোট পেয়েছেন, আর ট্রাম্প পেয়েছেন ৫,৪৮,৩৮,৯৭৪ ভোট।

উল্লেখ্য, ফলাফল নির্ধারিত হবে ইলেক্টরাল ভোটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com