বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহান নাদীম নিখোঁজ রয়েছেন। গতকাল মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষে বাসায় ফেরার কথা থাকলেও তিনি সেখানে পৌঁছাননি।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী সঞ্জীব কুমার দাস।
তিনি জানান, মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষে বিচারক শেখ ফারহান নাদীম বাসার উদ্দেশে আদালত ত্যাগ করেন। তবে রাত পর্যন্ত তিনি বাসায় না পৌঁছালে আদালতের নাজিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ বলেন, বুধবার সকাল পর্যন্ত ওই বিচারক আদালত কিংবা বাসায় কোথাও পৌঁছাননি। এ ঘটনায় অফিসের নাজির কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মো. সালেহ বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় পুলিশের কাছে কোনো অভিযোগ করা হয়নি। তবে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে।
Leave a Reply