1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শ্রমিক আন্দোলনে নাশকতা: আ. লীগের ৩৩ জন গ্রেপ্তার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

রাজধানী ঢাকার মিরপুর, গাজীপুর ও সাভারে গত প্রায় এক সপ্তাহ ধরেই পোশাক শ্রমিকদের আন্দোলন চলছে। ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। এ আন্দোলনে ‘ছদ্মবেশে’ নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৩ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের’।তবে গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় প্রাথমিকভাবে জানানো হয়নি।

 এদিকে আজ মঙ্গলবার সকালেও মিরপুরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘাতের খবর পাওয়া গেছে। এদিন সকালে মিরপুর ১১ সেকশনে মেট্রো স্টেশনের নিচে সংঘর্ষ বাধে। এসময় পুলিশকে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে দেখা যায়।

গত বৃহস্পতিবার মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। সেদিন দুই দফায় প্রায় ছয় ঘণ্টা সড়ক অবরোধের পর বিকালে শ্রমিকরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এরপর শনিবার মিরপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা আন্দোলন শুরু করেন। শুরুতে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ হলেও পরে তা সড়কে ছড়িয়ে পড়ে।

রবিবার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে মিরপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ সময় যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় এবং কয়েকজনকে আটক করা হয়।

সোমবার আন্দোলনরত শ্রমিকদের মিরপুরের সড়কে নামতেই দেওয়া হয়নি। মিরপুর ১৪ এলাকায় শ্রমিকদের এক দফা ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হয়। পরে মিরপুর ২ এলাকায় আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে টিয়ারশেল ছুড়ে তাদের সরিয়ে দেয় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com