1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হামলার দাবি অস্বীকার হুথির

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সৌদি আরবে ফের হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এদিকে মাঝ আকাশেই সেই ক্ষেপণাস্ত্র রুখে দেওয়ার দাবি করেছে সৌদি। অপরদিকে মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।

গতকাল শনিবার হামলায় ব্যবহৃত মিসাইলের ধ্বংসাবশেষ মক্কা, মদিনাসহ একাধিক এলাকায় আছড়ে পড়েছে বলে দাবি করেছে সৌদি সিভিল ডিফেন্স।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলে সেগুলোর ধ্বংসাবশেষ পড়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তবে ইসলামের পবিত্র দুই নগরীতে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। তবে, সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলার দাবি করেছে বিদ্রোহী এ গোষ্ঠী।

এদিকে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে উপকূলরক্ষী বাহিনীর স্থাপনা লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা।

ছবি: রয়টার্স

অপরদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা আল-মুকাররামা ও মদিনা আল-মুনাওয়ারা অঞ্চলে পড়েছে। ধ্বংসাবশেষের কিছু অংশ মক্কার বাইরের ওয়াদি মুগামাস, জেদ্দার আল-নুজহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিঘের একটি জনবসতিহীন স্থানে পড়েছে।

তবে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘পবিত্র এলাকা মক্কা ও মদিনাকে লক্ষ্য করে আমাদের বাহিনী হামলা চালিয়েছে বলে সৌদি শত্রুরা যে প্রচার করছে, তা ভয়াবহ মিথ্যাচার।’

প্রসঙ্গত, এর আগে গতকাল শনিবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ দেশটির পশ্চিমাঞ্চলের চারটি প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করে। এসব প্রদেশের তালিকায় পবিত্র নগরী মক্কা নামও রয়েছে।

এছাড়া এ সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com