1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

পদত্যাগ করলেন ইশরাক হোসেন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নিজের নিরাপত্তার জন্যই সেদিন অস্ত্র হাতে নিয়েছিলাম। মিডিয়া কিছুটা সত্য ও কিছুটা অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে। এতে আমি অসম্মানিত হয়েছি; আমার দল বিব্রত হয়েছে।’

ইশরাক হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আজকের দিন হতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি। পুরো সময়টা ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূল ও অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।’

ইশরাক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করতে চাই। আমার জন্য যেন কাউকে বিব্রত হতে না হয়।’

ইশরাক বলেন, ‘দুই-তিন দিন একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশি বিদেশি গণমাধ্যমে কিছুটা সত্য, কিছুটা অতিরঞ্জিত। কল্পকাহিনী বানানো হয়েছে। আমাকে টার্গেট করা হয়েছে। আমাকে হেয় করা হয়েছে। দল ও বিব্রত হয়েছে।’

এর আগে এদিন দুপুর পৌনে ১টায় কয়েকশ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি জাতীয় প্রেসক্লাবে প্রবেশ করেন।

এ সময় ইশরাক সমর্থকরা স্লোগান দিতে থাকেন- ‘রাজপথের ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’; ‘রাজপথের ইশরাক ভাই, তোমার কোনো ভয় নাই’; ‘ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।

অবশ্য এর আগেই আজ সকালে ফেসবুকে তিনি ঘোষণা দিয়েছিলেন, সোমবার বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন তিনি এবং সাংবাদিকদের সামনে ঘটনার ব্যাখ্যা দেবেন।

এর আগে নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে ব্যক্তিগত অস্ত্র প্রদর্শন নিয়ে ব্যাপক সমালোচনার প্রেক্ষিতে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে পরক্ষণেই ইশরাক হোসেন এমন খবর সঠিক নয় বলে দাবি করেন।

এদিন দুপুর ২টায় বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আসেন ইশরাক হোসেন। বিপুল জনসমাগমের কারণে এ সময় প্রেস ক্লাব প্রাঙ্গণে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়।

এরপর সংবাদ সম্মেলন শুরুর আগে ‘মোবাইল সাংবাদিকদের’ বের হয়ে যেতে বলা হয়। এ নিয়েও হট্টগোল হয়। একপর্যায়ে সব সাংবাদিকের উপস্থিতিতেই সংবাদ সম্মেলন শুরু করেন ইশরাক হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com