1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় কারাগারে থাকা খলনায়ক আশরাফুল হক ডনকে শারীরিকভাবে অসুস্থ এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম দেখানোর পরও জামিন দেননি আদালত। সোমবার (৫ অক্টোবর)  দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম  আসামিপক্ষের আইনজীবী মো. মফিজুল ইসলামের  আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।জামিন আবেদনে আসামিপক্ষের আইনজীবীরা আরো উল্লেখ করেন, সালমান শাহের মৃত্যুর দুইটি সুরতহাল রিপোর্ট দুইটি পোস্টমর্টেম রিপোর্ট এবং ভিসেরা রিপোর্ট ও রাসায়নিক রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি আসামিপক্ষের। এ জন্য ডন জামিনের হকদার বলেও উল্লেখ করা হয় আবেদনে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানো হয়েছে।

রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন খলনায়ক আশরাফুল হক ডন বলে দাবি করেন সিআইডি। তবে মামলার ঘটনার আগে, পরে ও ঘটনার সময় তার আচার-আচরণ ও চালচলন বিশ্লেষণ করে সালমান শাহর মৃত্যুর ঘটনায় তার জড়িত থাকার বিষয়ে অনেক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে আদালতকে জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।ওইদিন রিমান্ড শেষে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান। আবেদনে বলা হয়, মামলার পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদে ডন তাদের চেনেন বলে প্রকাশ করলেও মামলার অনেক তথ্য গোপন করছেন।

সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তার সঙ্গে একত্রে চলাফেরা করার কারণে ডন সালমানের বিভিন্ন বিষয়ে অবগত ছিলেন।আবেদনে আরো বলা হয়, সালমান শাহর মৃত্যুর বিষয় ও মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদে ডন অত্যন্ত কৌশলে কথা বলেন। তবে মামলার ঘটনার পূর্বে, পরে ও ঘটনার সময় তার আচার-আচরণ ও চালচলনে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে অনেক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলাটি অত্যন্ত আলোচিত ও চাঞ্চলকর হওয়ায় পাওয়া সব তথ্য যাচাই করা হচ্ছে।

সিআইডি জানায়, ডন অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় মামলার ঘটনা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন।

তদন্তের স্বার্থে প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গত ২০ আগস্ট তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে ২৭ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com