1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিএনপি নেতা মো. রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই)  প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদানপত্র জমা দিয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় যোগদান সম্পন্ন করলাম। সকলের দোয়া চাই।’

এর আগে গত রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়।

নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের ছবি প্রকাশ করে পৃথক এক ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তাঁর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com