1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

প্রেমের জল্পনা স্বীকার করলেন সিডনি সুইনি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
কয়েকমাস ধরে চলা লুকোচুরি আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি ও জনপ্রিয় সঙ্গীত প্রযোজক স্কুটার ব্রাউন। গত ১৫ই এপ্রিল ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করার মাধ্যমে তারা এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।

জানা গেছে, এই জুটির প্রথম দেখা হয়েছিল ২০২৫ সালের সেপ্টেম্বরে ইতালির ভেনিসে, জেফ বেজোস ও লরেন সানচেজের বিয়ের অনুষ্ঠানে। এরপর থেকেই লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যেতে থাকে।

ডিসেম্বর নাগাদ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে তাদের ঘনিষ্ঠতা নিয়ে খবর আসতে শুরু করলেও তারা এতদিন এ নিয়ে কিছু বলেন নি।
২৮ বছর বয়সী সিডনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ব্রাউনের সাথে একটি সাদা-কালো ছবি পোস্ট করেন, যা গত ৭ই এপ্রিল ‘ইউফোরিয়া’র প্রিমিয়ার অনুষ্ঠানে তোলা। ছবিতে সিডনিকে একটি সাদা গাউনে দেখা যায়। ৪৪ বছর বয়সী স্কুটার ব্রাউন ছবিটি শেয়ার করেন।

সিডনি সুইনি এর আগে ব্যবসায়ী জোনাথন ডেভিনোর সাথে সম্পর্কে ছিলেন, যার সাথে ২০২৫ সালের মার্চে তার বিচ্ছেদ ঘটে। অন্যদিকে, স্কুটার ব্রাউনও তার আগের বৈবাহিক জীবনের ইতি টেনেছেন।
সম্প্রতি ‘কসমোপলিটান’ ম্যাগাজিনের সাথে আলাপকালে সিডনি তার রোমান্টিক জীবন নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি ভালোবাসাকে তুলনা করেছেন ডিজনির সিনেমার জাদুর সাথে।

সিডনি বলেন, ভালোবাসা মানে স্বাধীনতা। যেমনটা ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’-এ অ্যান হ্যাথাওয়ে বলেছিলেন—সঠিক মানুষকে চুমু খেলে পা উল্টে যায়, ঠিক তেমন। আমার কাছে ভালোবাসা মানে জাদুর মতো আলো জ্বলে ওঠা আর পাখির কলকাকলি।
নিজস্ব গোপনীয়তা বজায় রাখা প্রসঙ্গে তিনি জানান, দীর্ঘ সময় তিনি তার ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছেন। তবে এখন কুড়ির কোঠায় দাঁড়িয়ে তিনি জীবনের নতুন অভিজ্ঞতাগুলো নিতে চান, যদিও লক্ষ লক্ষ মানুষের নজরে থেকে প্রেম করাটা তার জন্য বেশ চ্যালেঞ্জিং।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্যারিয়ারেও সমান ব্যস্ত সিডনি। সম্প্রতি তাকে ‘ইউফোরিয়া’ সিজন ৩-এ দেখা গেছে। এছাড়া সামনে ‘দ্য হাউসমেইডস সিক্রেট’ সিনেমাতেও অভিনয় করতে যাচ্ছেন এই তারকা।
সূত্র : এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com