1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

একদিনে বিসিবি ছাড়লেন চার পরিচালক

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মুখে যতই বলেন, কোনো সংকট নেই—বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কথার সঙ্গে বাস্তবতার মিল নেই। শনিবার (৪ এপ্রিল) একই দিনে পদত্যাগ করেছেন চারজন পরিচালক। ২৫ সদস্যের কমিটিতে এই নিয়ে দায়িত্ব ছাড়লেন সাতজন।

শনিবার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা। সভার এজেন্ডা ছাপিয়ে আলোচনায় পদত্যাগ। প্রথমে পদত্যাগ করেন ফায়াজুর রহমান মিতু। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। বিসিবির বোর্ড মিটিং শেষে পদত্যাগের চিঠি দিয়েছেন। বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও সিসিডিএমের ভাইস চেয়ারম্যান ছিলেন ফাইয়াজুর রহমান।

তার দেখানো পথে হেঁটে মধ্যরাতে বোর্ড ছেড়েছেন ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম ও সিকিউরিটি বিভাগের চেয়ারম্যান মেহরব আলম চৌধুরী। এখানেই শেষ হয়নি। সর্বশেষ রাতে পদত্যাগ করেন মনজুর আলম।

গতকাল পদত্যাগ করা চারজনই অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছিলেন। এর আগে ইশতিয়াক সাদেক আমজাদ হোসেন ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেন। যাদের মধ্যে ফয়সাল ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক।

বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের তদন্ত করতে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনএসসিতে কমিটির মুখোমুখি হয়েছেন বেশ কয়েকজন পরিচালক। ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। জানা গেছে, দুয়েকদিনের মধ্যেই সেই প্রতিবেদন জমা দেওয়া হবে।

এমন সময়ে পরিচালকদের একে একে সরে দাঁড়ানোতে অনেকে পাচ্ছেন রহস্যের গন্ধ। বর্তমান বোর্ড নিয়ে যে অনেকেই সন্দিহান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com