1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

অভিবাসীদের ভিসা নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্রের

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

এইচ-ওয়ানবি ভিসার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে অভিবাসীরা তাদের আগের কাজের জায়গায় ফিরতে চাইলে কোনো বাধা দেবে না মার্কিন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে, মার্কিন ভিসা নিয়ে লকডাউনের আগে যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে কাজ করতেন, তারা চাইলে একই কাজে ফিরে যেতে পারবেন। প্রশাসন এইচ-ওয়ানবি ভিসার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে।

নিয়ম শিথিল করার মধ্যে দিয়ে কর্মীদের স্ত্রী, স্বামী, সন্তান ও পরিজনদেরও যুক্তরাষ্ট্রে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। নির্বাচনের আগে এ সিদ্ধান্তকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতি বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা।

গত ২২ জুন এইচ-ওয়ানবি ভিসাসহ অন্য বিদেশি কর্মীদের ভিসা স্থগিত করেছিল ট্রাম্প প্রশাসন। সেটি বাতিল করে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এর ফলে এইচ-ওয়ানবি ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি নাগরিকদের কাজে বহাল করতে পারবে মার্কিন কোম্পানিগুলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com