1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

মেসির দুর্দান্ত গোলেও বার্সেলোনা এসসির বিপক্ষে মায়ামির ড্র

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ইন্টার মায়ামির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা স্পোর্টিং ক্লাব। ইকুয়েডরের কুইটোতে এস্তাদিও মনুমেন্টাল ব্যাংকো পিচিনচায় শনিবার ম্যাচের একেবারে শেষদিকে টমাস মার্তিনেজের গোলে সমতা ফেরায় স্বস্তি পায় স্বাগতিকরা। তবে এর আগে দুর্দান্ত এক গোল করেন লিওনেল মেসি।

ম্যাচের ৩১তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে ১০ মিনিটের মধ্যেই ইকুয়েডরিয়ান ক্লাবটির হয়ে জোয়াও রোহাস গোল করে সমতা ফেরান। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে সুযোগ কাজে লাগিয়ে আবারও এগিয়ে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা এসসি টমাস মার্তিনেজকে মাঠে নামায়। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হতে তিন মিনিট বাকি থাকতে মিগেল পারালেসের সঙ্গে দারুণ সমন্বয়ে গোল করে দলকে ২-২ সমতায় ফেরান মার্তিনেজ।

এই ড্রয়ের মাধ্যমে ইন্টার মায়ামির প্রাক-মৌসুম অভিযান শেষ হলো তিন ম্যাচে মাত্র এক জয়ে। আগের ম্যাচে তারা আতলেতিকো নাসিওনালকে ২-১ গোলে হারালেও তার আগে আলিয়ানজা লিমার কাছে ৩-০ ব্যবধানে হেরে যায়।

মেজর লিগ সকার (এমএলএস) কাপ চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি নিয়মিত লিগের নতুন মৌসুম শুরু করবে আগামী ২১ ফেব্রুয়ারি, লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলোসিয়ামে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com