1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

অভিযোগ বিএনপি মহাসচিবের: দুটি আইন পাস করতে চাওয়ার পেছনে সরকারের ভিন্ন উদ্দেশ্য কাজ করছে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নির্বাচনের আগে তাড়াহুড়ো করে সংশোধিত ‘পুলিশ কমিশন আইন’ এবং ‘এনজিও সংক্রান্ত আইন’ পাস করাতে সরকারের চাওয়ার পেছনে ভিন্ন উদ্দেশ্য কাজ করছে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিশ্বস্ত সুত্রে আমরা জানতে পেরেছি যে, তাড়াহুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তী সরকার পাস করাতে চাইছে। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন এবং অন্যটি এনজিও সংক্রান্ত আইন। নির্বাচনের পূর্বে এই আইনগুলো পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের ম্যান্ডেট ছাড়াই তড়িঘড়ি করে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাস করা সমীচিন হবে না। উপরোক্ত বিষয়গুলো নিয়ে আইন প্রণয়নের সঠিক স্থান হলো পরবর্তী জাতীয় সংসদ।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, উপরোক্ত বিষয়ে আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com