1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনার কবলে বিজয় দেবরকোন্ডা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। গতকাল সোমবার তেলেঙ্গানার হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম।

সূত্রগুলো জানাচ্ছে, পুত্তাপর্থী থেকে হায়দরাবাদ ফেরার পথে তার গাড়ির সামনে হঠাৎ উল্টো দিক থেকে একটি এসইউভি এসে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে মুখোমুখি সংঘর্ষ! বড়সড় বিপদের আশঙ্কা থাকলেও, সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান বিজয়। উপস্থিত বুদ্ধি খাটিয়ে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। গাড়িতে থাকা অন্য যাত্রীরাও নিরাপদে রয়েছেন, যদিও অভিনেতার গাড়ির বাঁ দিকের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর বিজয় ও তার পরিবারের সদস্যরা নিরাপদে হায়দরাবাদে পৌঁছেছেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন অভিনেতার ভক্ত-অনুরাগীরা। দুর্ঘটনার কিছুক্ষণ পরই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অভিনেতা লিখেছেন, ‘সব ঠিক আছে। গাড়িটি ধাক্কা খেয়েছে, তবে আমরা সবাই ভালো আছি। নিরাপদে ফিরেছি’।

তিনি যোগ তিনি আরও বলেন, ‘আমার মাথাব্যথা করছে। তবে বিরিয়ানি খেয়ে ঘুম দিলে এমন কিছু নেই, যা ঠিক হবে না। আর তোমাদের সবার প্রতি আমার আলিঙ্গন ও ভালোবাসা। দুর্ঘটনার খবর নিয়ে চাপ নেওয়ার কিছু নেই।’

উল্লেখ্য, কয়েকদিন আগেই গোপনে অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সেরেছেন বিজয়। এতে দুই পরিবারের সদস্য এবং তারকাদের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন।

সূত্র বলছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে বাগদান নিয়ে এখনো তাদের কারও কাছ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com