1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর পর এবার প্রথম নারী অ্যাটর্নি জেনারেল নেপালে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে প্রথমবারের মতো অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন একজন নারী। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে সিনিয়র অ্যাডভোকেট সাবিতা ভান্ডারিকে এই দায়িত্ব দেন।গতকাল রবিবার সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সংবাদমাধ্যমটি বলছে, সিনিয়র অ্যাডভোকেট সাবিতা ভাণ্ডারিকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল।  প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে এই নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে একই দিনে প্রেসিডেন্ট কার্যালয় সাবেক অ্যাটর্নি জেনারেল রমেশ বাদালের পদত্যাগপত্র অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

সাবিতা ভাণ্ডারি পূর্বে তথ্য কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। রবিবার সকালে প্রধানমন্ত্রী কার্কি তার নাম প্রস্তাব করেন এবং ভাণ্ডারির সম্মতি পাওয়ার পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com