1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছেন নেপালের মন্ত্রীরা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের রাজধানী কাঠমান্ডুতে জেন-জি প্রজন্মের নেতৃত্বে সহিংস সরকারবিরোধী আন্দোলনের সময় একাধিক মন্ত্রী, এমপি ও সাবেক প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের আক্রমণের শিকার হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে পালিয়েছেন।

এর মধ্যে হেলিকপ্টারের দড়ি ধরে পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ।

গতকাল বুধবার ওই ভিডিওতে দেখা যায়, নেপালের মন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যদের একটি সেনা হেলিকপ্টার থেকে ফেলা দড়ি (রেসকিউ স্লিং) আঁকড়ে ধরে আছেন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, নেপালে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনী মোতায়েন হয়েছে। সেনারা দেশের রাজধানী পাহারা দিয়েছে এবং সহিংসতা ও বিশৃঙ্খলায় জর্জরিত শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে লোকজনকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে নেপালের বিক্ষোভে নেতৃত্ব দেয়া জেন-জি গোষ্ঠীগুলো ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে।

তারা দাবি করেছেন, আন্দোলনটি সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা ছিনতাই করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com