1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

আবারও আইনি জটিলতায় আল্লু অর্জুন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন আবারও আইনি জটিলতায় জড়িয়েছেন। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে হায়দরাবাদের জুবিলি হিলসে অবস্থিত তার পারিবারিক বহুতলটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে।

এই অভিযোগে তাকে নোটিশ পাঠিয়েছে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন (জিএইচএমসি)।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুবিলি হিলসে অবস্থিত ‘আল্লু বিজনেস পার্ক’ নামে এই বহুতলেই সপরিবারে থাকেন অভিনেতা। জিএইচএমসি-এর দাবি, বহুতলটি অনুমোদিত নকশার বাইরে গিয়ে নির্মাণ করা হয়েছে।

পরিদর্শনের পর এই বহুতলকে বেআইনি আখ্যা দিয়ে আল্লু এবং তার পরিবারকে একটি ‘শো-কজ’ নোটিশ পাঠানো হয়েছে।

জিএইচএমসি জানিয়েছে, ১১০৩৪ বর্গফুটের জমিতে পাঁচতলা (গ্রাউন্ড ফ্লোরসহ চারটি ফ্লোর) ভবন নির্মাণের অনুমতি ছিল। তবে পরিদর্শনে দেখা যায়, বহুতলটি অনুমোদিত সীমার বাইরে চলে গেছে এবং একেবারে উপরের তলায় আরেকটি অতিরিক্ত তলা নির্মাণ করা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি।

জিএইচএমসি এই বেআইনি নির্মাণের কারণ দর্শানোর জন্য আল্লু অর্জুনকে নির্দেশ দিয়েছে। যদি তিনি সন্তোষজনক উত্তর দিতে না পারেন তবে বহুতলের বর্ধিত অংশ ভেঙে ফেলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com