1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

‘ডাকসুর মধ‍্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠলো বাংলাদেশ’

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, ‘ডাকসুর মধ‍্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ।’

আজ মঙ্গলবার সকালে ভোট শুরুর পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, দীর্ঘ সাড়ে ছয় বছর পর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে এই ভোটগ্রহণ চলছে।

পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ‘যে ভোট রাতেই করে ফেলা যায় সেটা দিন পর্যন্ত রাখা হলো কেন? সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দুর্বলতা।’

তিনি আরও লিখেছেন, ‘ডাকসু নির্বাচন উপলক্ষে লাইলাতুল ইলেকশনের জননী, ব‍্যাংক লুটেরা, গুমের মাস্টারমাইন্ড, বিডিআর-পিলখানা-জুলাই ম‍্যাসাকারের প্রধান পরিকল্পনাকারী, বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী শক্তি খুনী হাসিনা যে কথা বলেনি।’

ফুটনোটে সবাইকে নির্বাচনের শুভেচ্ছা জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা লেখেন, ‘ডাকসুর মধ‍্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ। এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com