1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা মেসির বিদায়ে যে বার্তা দিলেন রোনালদো ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ৩২ রামেবির উপাচার্যকে পদত্যাগ করানোর চেষ্টা: গ্রেপ্তার আরও ২ নিউইয়র্কে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা

সারাদেশের মানুষকে গোপালগঞ্জে ডাকলেন সারজিস

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে এনসিপির করা জুলাই পদযাত্রায় আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলার পর সারাদেশের মানুষকে গোপালগঞ্জে যেতে বললেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. সারজিস আলম। আজ বুধবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে সারজিস লেখেন, ‘গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের ওপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না। ’

তিনি লেখেন, ‘সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।’

প্রসঙ্গত, আজ দুপুরে গোপালগঞ্জ শহরে এনসিপিরি সমাবেশস্থলে হামলা চালিয়ে ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলে এবং চেয়ার ভাঙচুর করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কর্মীরা হঠাৎ করেই মিছিল নিয়ে এসে সমাবেশস্থলে চড়াও হয়। তখনো পর্যন্ত এনসিপি কেন্দ্রীয় নেতাকর্মীরা শহরে উপস্থিত থাকলেও মূল মঞ্চে পৌঁছাননি।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনও’র গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনা স্থলে কাজ করছে সেনাবাহিনী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com