1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, আহত বেশ কয়েকজন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জের সদরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছে পুলিশ।

আজ বুধবার সদর উপজেলার উলপুর এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

তিনি জানান, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রায় আজ বুধবার কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচাল করতে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের এ গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়েছে।

এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

অন্য একটি সূত্র জানিয়েছে, পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় এই পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com